News Bangla 24 BD | ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর


দেশে আরো ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে আমরা ১০০ অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তুলব। সরকারের একক উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অথবা অন্য দেশের সঙ্গে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে এগুলো গড়ে তোলা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিনিয়োগবান্ধব সরকার। সরকার ব্যবসা করতে চাই না, চাই দেশের উন্নয়ন।

শেখ হাসিনা বলেন, একটা সময় বিটিভি ছাড়া কোনো টেলিভিশন ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেসরকারি খাতে টেলিভিশন চালানোর সুযোগ দেয়। একটামাত্র সরকারি ফোন ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বেসরকারি খাতে মোবাইল সেবার দরজা খুলে দেয়।

দেশের অর্থনীতি ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু যে সরকারি, বেসরকারি ও কোঅপারেটিভ উদ্যোগের কথা বলেছিলেন সরকার সে পথ অনুসরণ করেই এগোচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বাস্তবায়নে গড়ে ওঠা এ ১০টি অঞ্চলের মধ্যে চারটি সরকারি ও ছয়টি বেসরকারি। সরকারিগুলো হলো চট্টগ্রামের মিরসরাই, মৌলভীবাজারের শ্রীহট্ট ও বাগেরহাটের মংলা এবং কক্সবাজারের সাবরাং পর্যটন অঞ্চল। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ছয়টি হলো নরসিংদীর পলাশে ‘এ কে খান অর্থনৈতিক অঞ্চল’, মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল’, নারায়ণগঞ্জের ‘মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল’ ও ‘মেঘনা অর্থনৈতিক অঞ্চল’, গাজীপুরে ‘বে অর্থনৈতিক অঞ্চল’ এবং নারায়ণগঞ্জে ‘আমান অর্থনৈতিক অঞ্চল’।

এ বিভাগের অন্যান্য সংবাদ