News Bangla 24 BD | আশুলিয়ায় ১০ ঝুট গুদাম আগুনে পুড়ে ছাই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ১০ ঝুট গুদাম আগুনে পুড়ে ছাই


সাভারের আশুলিয়ায় প্রায় ১০টি ঝুট গুদামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ১০টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার ভোর ৫টার দিকে বাগবাড়ী এলাকায় যৌথ মালিকানার ইমরান হাজীর ঝুট গুদামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

গুদাম মালিকরা জানান, সকালে হঠাৎ করেই তাদের যৌথ মালিকানার প্রায় সাড়ে ৩ বিঘা জায়গার ১০টি ঝুটের গুদামে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পরে টঙ্গী থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। তবে আগুনের তীব্রতা থাকায় কালিয়াকৈর থেকে আরও ৩টি, ধামরাইয়ের ১টি রমনার ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে থাকে। তবে ততক্ষণে প্রায় সব ঝুট গুদাম ও ভেতরের মালামাল পুড়ে যায়।

এতে প্রায় ৩ কোটি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এদিকে রমনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় একই সাথে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ