চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বেনজির (২২) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। নিহত বেনজির শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের গাইপাড়া চরহাসানপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে বেনজিরসহ কয়েকজন সদর উপজেলার জহুরপুর সীমান্তের ১৬/৪ পিলারের কাছ দিয়ে গরু আনার জন্য ভারতের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের চাঁদনীচক বিওপির বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করলে বেনজির গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলে ভোর ৪টার দিকে বেনজির মারা যান।
৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 