News Bangla 24 BD | বিদেশিরা কর না দিলে আটকে দেওয়া হবে বিমানবন্দরে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিদেশিরা কর না দিলে আটকে দেওয়া হবে বিমানবন্দরে


এবার বিদেশিদের পালা। কর পরিশোধ না করে বাংলাদেশ ছেড়ে যেতে পারবেন না তারা। আটকে দেওয়া হবে স্থলবন্দর বা বিমানবন্দরেই।বিদেশি নাগরিকদের দেশ ত্যাগ করার সময় বিমানবন্দর ও স্থলবন্দরে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১০৭ ধারায় কর পরিশোধের সনদপত্র প্রদর্শন ও দাখিল করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বসানো হবে পৃথক ডেস্ক।

এনবিআর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের অভ্যন্তরে আয়কর দেওয়ার জন্য আলাদা একটি শাখা চালু হবে। কেউ কর প্রদান করে না থাকলে তাৎক্ষণিকভাবে ওই ডেস্কের কর্মকর্তারা তার কাছ থেকে আয়কর আদায় করবেন।আয়কর পরিশোধ সনদ দেখাতে না পারলে কিংবা প্রযোজ্য আয়কর ওখানে পরিশোধ না করলে তিনি বিমানবন্দর ত্যাগ করতে পারবেন না। সেই সঙ্গে বিদেশিদের নিয়োগকারী প্রতিষ্ঠানেও এনবিআরের গোয়েন্দা সেল অভিযান চালাবে। নিয়োগকর্তার ওপর আরোপ করা হবে জরিমানাও।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের কাছ থেকে পাওনা কর আদায়ে একটি টাক্সফোর্সও গঠন করেছে। টাস্কফোর্সে বিনিয়োগ বোর্ড, বেপজা,এনজিও ব্যুরো,এনএসআই, এসবি,পাসপোর্ট ও বহির্গমন বিভাগ,বাংলাদেশ ব্যাংক,বিটিআরসি থেকে প্রকৃত বিদেশি নাগরিকের তথ্য সংগ্রহ,সমন্বয় এবং সহযোগিতার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দেশীয় কর খেলাপিদের সঙ্গে বাংলাদেশে বসবাসকারী কর খেলাপি বিদেশি নাগরিক এবং তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের আয়কর ও জরিমানা আরোপ করতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করারও সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশে প্রকৌশল, চিকিৎসা, গার্মেন্টস, মার্চেন্ডাইজিং, শিল্প-কলকারখানা ইত্যাদি খাতে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনে বিদেশি পরামর্শকসহ দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন বিদেশি নাগরিকরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে।অভিযোগ রয়েছে,অবৈধভাবে অনেক বিদেশিকর্মী বাংলাদেশে কাজ করছেন এবং অনেক বিদেশি নাগরিক স্বল্প সময়ের জন্য কাজ করে বিপুল পারিতোষিক গ্রহণপূর্বক কোনও আয়কর প্রদান ব্যতিরেকেই বাংলাদেশ ত্যাগ করছেন।এমতাবস্থায় বৈধ এবং অবৈধ উভয় ধরনের নাগরিকদের এবং তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের ওপর প্রযোজ্য ক্ষেত্রে আয়কর কার্যক্রম মনিটরিং অত্যন্ত জরুরি।

এ প্রসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, যেসব বিদেশি নাগরিক বর্তমানে বাংলাদেশে কাজ করছেন তাদের কাছ থেকে যথাযথ আয়কর সংগ্রহ করা এবং ভবিষ্যতে যারা এদেশে আসবেন তারা যেন বৈধভাবে কাজ করতে পারেন এনবিআর সে লক্ষ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগুচ্ছে।

তিনি আরও বলেন, প্রক্রিয়াটি সম্পন্ন হলে দেশে অবৈধভাবে কোনও বিদেশি নাগরিকের কাজ করার সুযোগ থাকবে না। পাশাপাশি যারা বৈধভাবে কাজ করছেন,তারা প্রচলিত আয়কর আইন অনুযায়ী কর পরিশোধ করে স্বচ্ছন্দে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া,বিদেশে অর্থ পাঠানো সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বিষয়ক তথ্য কর বিভাগে প্রদান করা এবং প্রকৃত অর্থ পরিশোধের তথ্য উদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে মনে করেন চেয়ারম্যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ