News Bangla 24 BD | কাউন্সিল আয়োজনের জন্য জায়গা পেল বিএনপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাউন্সিল আয়োজনের জন্য জায়গা পেল বিএনপি


দলের ষষ্ঠ কাউন্সিল আয়োজনের জন্য অবশেষে জায়গা পেল বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করা যাবে বলে প্রতিষ্ঠানটি এক চিঠিতে বিএনপিকে জানিয়েছে। সে অনুযায়ী দলটি সেখানে কাউন্সিলের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন কর্তৃপক্ষ এক চিঠিতে জানিয়েছে সেখানে কাউন্সিল আয়োজন করতে পারবে বিএনপি। আমরা অনুমতির অপেক্ষায় ছিলাম। এখন সেই অনুযায়ী কার্যক্রম চালানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বিএনপি। কাউন্সিল সফল করতে দলের শীর্ষ নেতাদের সমন্বয় করে করা হয়েছে একাধিক উপকমিটিও। প্রায় ৯০ ভাগ কাউন্সিলের তালিকাও প্রস্তুত করা হয়ে গেছে। এরই মধ্যে দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রদান কাজও শেষ হয়েছে।

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম কাউন্সিল হয়। দ্বিতীয় কাউন্সিল হয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে। আর এর আট বছর পর ১৯৮৯ সালের ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয় দলটির তৃতীয় কাউন্সিল। ১৯৯৩ সালের ১, ২ ও ৩ সেপ্টেম্বর বিএনপি চতুর্থ কাউন্সিল করে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর হয় পঞ্চম কাউন্সিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ