News Bangla 24 BD | ফের বাড়ল সোনার দাম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় দেশের বাজারে বাড়ল সোনার দাম। নতুন দফায় ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ১ হাজার ১৯৩ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন দর ‌নির্ধারণ ক‌রে‌ছে। আগামী সোমবার (৭ মার্চ) থেকে সারা দে‌শে এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ৪ ও ১১ ফেব্রুয়ারি দুদফা সোনার দাম বাড়ায় সংগঠনটি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্র জানায়।

বাজুস সূত্রে জানা গেছে, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৩৬০ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০৮ টাকা।

আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪৪ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ১৩৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) ১ হাজার ৪৯ টাকা করে বিক্রি হবে।

চলতি বছর এ পর্যন্ত চারবার এবং এক মাসের ব্যবধানে তিনবার দেশের বাজারে বাড়ল সোনার দাম। এর আগে গত ১১ ফেব্রুয়ারি সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা ১৩ ফেব্রুয়ারি কার্যকর হয়। এর আগে ৪ ফেব্রুয়ারি আরেক দফা দাম বাড়ে সোনার। সেই সময় ভরিতে ১ হাজার ২৩২ টাকা বাড়ানো হয়েছিল, যা ৬ ফেব্রুয়ারি কার্যকর হয়। চলতি বছর প্রথম ১১ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ