News Bangla 24 BD | সোনালি আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সোনালি আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনালি আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পাটজাত পণ্যের মেলার উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের উন্নতি ও সমৃদ্ধির কথা তুলে ধরেন।

পাটপণ্যের ব্যবহার বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়নে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মেলা শেষ হবে ৮ মার্চ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের যে সম্পদ আছে, তা কাজে লাগিয়ে আমাদের চলতে হবে। কারো কাছে হাতে পেতে নয়।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে শুধু পাটকলই ধ্বংস করেনি, শ্রমিকদের খুন করেছে। বিএনপি বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে।

পাট আইনের বাস্তবায়নে সহায়তার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ১১ ক্যাটাগরিতে ৩৮ জনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ