কয়লাভিত্তিক ৭০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করবে সিঙ্গাপুর
আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে কয়লাভিত্তিক ৭০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে একটি পূর্ব প্রস্তুতিমূলক প্রকল্পের কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। প্রকল্পটি যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে জমি অধিগ্রহণ, ফিজিবিলিটি স্ট্যাডি, সুরক্ষা এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শিগগিরই প্রকল্পটি গ্রহণ করা হবে। প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে। একনেক কাযর্তালিকায় ১৩টি প্রকল্পের মধ্যে ৩ নম্বরে রয়েছে এ প্রকল্পটি।
সূত্র মতে, বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথভাবে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে কয়লাভিত্তিক ৭০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। প্রকল্পটি কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাস্তবায়িত হবে। এজন্য ১ হাজার ৩৫০ একর জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও প্রকল্পের সম্ভাব্যতা জরিপ করা হবে। প্রকল্প এলাকায় সমুদ্র ও নদীতীর ভাঙনের কবল থেকে রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হবে। অধিগ্রহণ করা ভূমিতে প্রবেশ রোধকল্পে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।
পরিকল্পনা কমিশনেসর সূত্র মতে, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ২০১০-এ বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করে জ্বালানি বহুমুখীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ মহাপরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ মোট বিদ্যুৎ উৎপাদনের ৫০ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের ভারপ্রাপ্ত সদস্য (সচিব) আহমদ হোসেন খান জানান, প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৭৪৬ কোটি টাকা। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এরই মধ্যে সিঙ্গাপুরভিত্তিক সেমক্রপ (এসইএমবিসিওআরপি) কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে সিপিজিসিবিএল।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 