News Bangla 24 BD | আগামীকাল জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল


সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় আগামীকাল বুধবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারী ষড়যন্ত্রের শিকার জনাব মীর কাসেম আলী। সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে জনাব মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের স্বাক্ষী বানিয়ে মিথ্যা স্বাক্ষী বানিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।’

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ