News Bangla 24 BD | এবার সব দলে ৩৩ শতাংশ নারী রাখার নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবার সব দলে ৩৩ শতাংশ নারী রাখার নির্দেশ


দেশের বিভিন্ন খাতে নরীরা অবদান রাখায় এবার তাদের জন্য রাজনৈতিক দলের সব ধরনের কমিটিতে সদস্য অর্ন্তভুক্তির অগ্রগতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনে ২০২০ সালের মধ্যে দলীয় কমিটির সব স্তরে ৩৩ শতাংশ পদে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরার প্রতিশ্রুতি দিয়েছে নিবন্ধিত ৪০ টি দল।

দলগুলো গঠনতন্ত্রে সংশোধনী এনে নারী সদস্যকে পদে রাখার বিষয়ে ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার সময় পরবর্তী এক যুগের মধ্যে এ লক্ষ্যমাত্রা পুরণের কথা বলেছে।

ইতোমধ্যে আট বছর পার হতে চললেও মাত্র একবার কাউন্সিল সেরেছে প্রধান দলগুলো। আগামী চার বছরের মধ্যে আরো দু’টি কাউন্সিল করার কথা রয়েছে। এ অবস্থায় দলের নির্বাচিত কমিটিতে নারী সদস্য অর্ন্তভুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চাইছে ইসি।

সোমবার ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন,“গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারীর জন্যে সংরক্ষণে রাখার কথা বলেছে। এখন পর্যন্ত এ নিয়ে দলের অগ্রগতি কি তা জানতে আমরা চিঠি দেব। কমিশনের বিবেচনার জন্য এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হলেই দ্রুত সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে এ চিঠি যাবে” ইতোমধ্যে দলগুলোর ইতিবাচক মনোভাব থাকলেও নারী সদস্যের অন্তর্ভূক্তি তেমন হয় নি বলে মনে করেন তিনি।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধি মালায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে দলগুলোকে তাদের কমিটিতে ৩৩ শতাংশ পদে নারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ