News Bangla 24 BD | ‘স্বামী সহযোগিতার হাত বাড়ালেই সমাজে নারীরা ভালো থাকে’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘স্বামী সহযোগিতার হাত বাড়ালেই সমাজে নারীরা ভালো থাকে’


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, স্বামী সহযোগিতার হাত বাড়ালেই সমাজে নারীরা ভালো থাকে। এ জন্য নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় পুরুষের সহমত ও সহযোগিতা প্রয়োজন।

আজ মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য এ কথা বলেন।

‘ÔPlanet 50-50 by 2030: Step it up for Gender EqualityÕ’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় উপাচার্য আরো বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বাংলাদেশ সাম্প্রতিককালে ব্যাপক উন্নতি অর্জন করেছে। বাংলাদেশে শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু ও বাল্যবিয়ে কমে এসেছে। উপাচার্য বলেন, নারী-পুরুষের সমতা কোনো কোনো ক্ষেত্রে দৃশ্যমান হলেও বাস্তবে এর ভেতর ফাঁক থাকে। এই ফাঁকগুলো পূরণ করার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার। সভা শেষে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, মহিলা ক্লাব, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষক প্রমুখ অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ