News Bangla 24 BD | দেশে ফিরেছেন মিঠুপুত্র, আজ দাফন - News Bangla 24 BD
News Head

মঙ্গলবার সন্ধ্যায় সদ্য প্রয়াত নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর ছেলে আর্য শ্রেষ্ঠ ইংল্যান্ড থেকে দেশে এসেছেন। আজ (বুধবার) বাদ আসরের পর প্রয়াতের বাবার কবরের পাশে বনানানী করবস্থানে সমাহিত করা হবে। এর আগে সকাল নয়টায় হিমাগার থেকে মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন দেশের সর্বস্তরের মানুষ।

এর ঘণ্টাখানেক পর মরদেহ আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। জোহরের নামাজের পর এটি আনা হবে বিএফডিসিতে। এরপর চ্যানেল আই ভবনে প্রয়াতের দেহ আনা হবে। প্রতি স্থানে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বিকালে তাকে সমাহিত করা হবে।

সোমবার দুপুরে মারা যান এ কৃতী চলচ্চিত্রকার। রাজধানীর ধানমন্ডি-৪ এর সড়কে কৃষ্ণচূড়া গাছের শেকড় উপড়ে তার গায়ের উপর পড়ে। এসময় তিনি রিকশাযোগে বাসায় ফিরছিলেন। তাকে হাতপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিন বাদ এশা প্রথম জানাজা মৃতের ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ