News Bangla 24 BD | দুই শিশু হত্যা: মাহফুজাকে আদালতে নেওয়া হচ্ছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দুই শিশু হত্যা: মাহফুজাকে আদালতে নেওয়া হচ্ছে


রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাইবোন হত্যা মামলার একমাত্র আসামি মা মাহফুজা মালেক জেসমিনের পাঁচ দিনের রিমান্ড শেষে আজ বুধবার আবার আদালতে হাজির করা হচ্ছে।

মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে মাহফুজা মালেক জেসমিনকে আদালতে হাজির করা হবে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মামলাটি যেহেতু ডিবিতে হস্তান্তর করা হয়েছে, তাই আদালতের মাধ্যমে আমরা আসামিকে ডিবির কাছে হস্তান্তর করব।’

ডিবির পক্ষ থেকে আবার আসামির রিমান্ডের আবেদন করা হতে পারে বলে তিনি জানান।

গত রোববার সন্ধ্যার পর এক আদেশে দুই ভাইবোন হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের ডিবি।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় ওই দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন র‍্যাবের জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেন।

জিজ্ঞাসাবাদের জন্য ৪ মার্চ মা মাহফুজা মালেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। পরে পুলিশ তাকে রিমান্ডে নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ