মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। সব মামলায় জামিনে থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
আজ বুধবার দুপুরে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন।
মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট তিনটি মামলা ছিল। তিনটি মামলাতেই তিনি এখন জামিন পেলেন। তাই এখন আর মুক্তিতে কোনো বাধা নেই।
শাহবাগ থানায় দুদক এ মামলাটি দায়ের করেছিল। সে মামলায় তিনি নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন।
মির্জা আব্বাস বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার আইনজীবী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 