News Bangla 24 BD | আরও পাঁচ দিনের রিমান্ডে মাহফুজা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের করা মামালায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির আজ বুধবার এ আদেশ দেন।

মাহফুজা মালেককে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ বুধবার আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লোকমান হেকিম। তিনি তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, জোড়া খুনের হত্যা রহস্য উন্মোচনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামির আইনজীবী আদালতে রিমান্ড বাতিল চান এবং জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। মাহফুজা খালেক মানসিকভাবে অসুস্থ রয়েছেন—এমন দাবি করে তাঁর সুচিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ চান তাঁর আইনজীবী। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারককে বলেন, এই আসামি সম্পূর্ণ সুস্থ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত মাহফুজা খালেককে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষ করে তাঁর ছেলে ও মেয়ে কোথায় পড়াশোনা করত, তাঁর বাড়ি কোথায়, রিমান্ডে তাঁকে কোনো নির্যাতন করা হয়েছে কিনা, রিমান্ড আবেদনের ওপর কোনো কথা বলবেন কিনা—এ রকম বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে মাহফুজা খালেক আদালতে বলেন, ‘আমার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।’ তিনি বিচারকের অন্যান্য প্রশ্নের উত্তর দেন।

শুনানি চলাকালে বিচারক বলেন, ‘কোনো ছেলেমেয়েকে লেখাপড়ার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। বিশেষ করে শিশুদের লেখাপড়া নিয়ে মায়েদের বাড়াবাড়ি করাও ঠিক নয়।’

উল্লেখ্য, বনশ্রীর ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় গত ২৯ ফেব্রুয়ারি রাতে দুই শিশু নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পর স্বজনরা দাবি করেন, রেস্তোরাঁর খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানান, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ