News Bangla 24 BD | গাজীপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির রায় - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে টঙ্গীর নুরুল ইসলাম হত্যা মামলার রায়ে এক জনের ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদন্ড ও ১০হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালতের বিচারক।

আজ বুধবার বিকেলে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। ফাঁিসর দন্ডপ্রাপ্ত আসামী হলেন-মহানগরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে রমজান আলী ওরফে মকবুল কসাই। রায় ঘোষণার সময় আসামী মকবুল কসাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো ।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজার করতে যান। ওই সময় আসামী মকবুল কসাই পূর্ব শত্রুতার জের ধরে নুরুল ইসলামকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মকবুল কসাই দৌঁড়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ছোরাসহ আটক করে পুলিশে সোপার্দ করে। ওইদিনই নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে টঙ্গী থানায় রমজান আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানী শেষে বুধবার এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছউদ্দিন আহম্মেদ ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ