News Bangla 24 BD | আইসিইউয়ে মৃত শিশু : হাইকোর্টের শুনানি আজ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আইসিইউয়ে মৃত শিশু : হাইকোর্টের শুনানি আজ


চিকিৎসার নামে মৃত শিশুর লাশ আইসিইউতে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের বিরুদ্ধে জারি করা রুলের বিষয়ে হাইকোর্টের শুনানি আজ।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি স্ব-প্রণোদিত হয়ে হাসপাতালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রুল জারি করেন একই আদালত। ওই দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে তলব করে আদেশ দেয়ছিল হাইকোর্ট। আজ ওই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

আজ তাদেরকে প্রয়োজনীয় নথিপত্রসহ আদালতে স্ব-শরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের জরিমানা সংক্রান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১১ ফেব্রুয়ারি সংক্রান্ত দুটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। এরপর আদালত তলবাদেশসহ রুল জারি করেন।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি বুধবার মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অনিয়মের দায়ে অভিযান চালিয়ে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ঝিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস হাসপাতালের ছয়জনকে আটক করে। একইসঙ্গে হাসপাতালটিকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানাও করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ