দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় অরিজিতের কনসার্ট
ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কনসারটের উপস্থাপনা করবেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা এবং উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানে সহ-উপস্থাপক হিসেবে থাকছেন আমব্রিন।
আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফ্রেশ প্রেজেন্টস ‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ।
অরিজিৎ সিংয়ের সংগীত পরিবেশনা ছাড়াও কনসার্টে থাকবে ভায়োলিন, সেতারাসহ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে ভারতের ৭০ জন শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে গান করবেন সংগীতশিল্পী মাহাদী।
এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘উপস্থাপনার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত জড়িত আছি। তবে এবারই প্রথম অরিজিৎ সিংয়ের কোনো কনসার্টে উপস্থাপনা করছি।’
‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট’ অনুষ্ঠানের টিকেট পাওয়া যাচ্ছে স্বপ্ন, সিম্ফোনি ব্র্যান্ড আউটলেট, আম্বার লাইফ স্টাইল ও সহজ ডটকম-এ। টিকেটের মূল্য ১০ হাজার, পাঁচ হাজার ও ১২০০ টাকা। এমন খবর জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কর্তৃপক্ষ। কনসার্টের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সেজান ম্যাংগো ড্রিংকস, সুপার ডুপার বিস্কুট ও ইয়েলো।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 