News Bangla 24 BD | সেনাবাহিনীকে হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান


সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রামুতে ১০ পদাতিক ডিভিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২টায় কক্সবাজারের রামুতে পৌঁছান তিনি। এরপর জাতীয় পতাকা উত্তোলন করে সেনাবাহিনীর ওই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সমুদ্রবেষ্টিত কক্সবাজারে সেনাবাহিনীর নতুন এই ইউনিট অবহেলিত মানুষের সেবায় কাজ করবে। সশস্ত্র বাহিনীকে সংবিধান মেনে, মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ