News Bangla 24 BD | 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কোন রাজনৈতিক সংগঠন নয়’-নৌপরিবহন মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কোন রাজনৈতিক সংগঠন নয়’–নৌপরিবহন মন্ত্রী


‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কোন রাজনৈতিক সংগঠন নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যাতে জাতিকে চক্রান্ত করে বিভ্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে এ মঞ্চের অগ্রযাত্রা শুরু হয়েছে।’

বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এই কথা বলেন।

আরো বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হচ্ছে, তাদের জন্য গৃহনির্মাণ করা হচ্ছে, তাদের ছেলেমেয়েরা যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে সে উদ্দেশ্যে চাকুরীতে ৩০ ভাগ কোটা রাখা হয়েছে।’

বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সহ সভাপতি ইসমত কাদির গামা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া, কোষাধ্যক্ষ খন্দকার মোদাচ্ছের আলী, সহ সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী প্রমুখ বক্তৃতা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ