রাজধানীতে সিএনজি চালকদের ধর্মঘট চলছে
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ২৪ ঘণ্টার ধর্মঘট।
সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, ‘আমাদের ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে। প্রত্যেক চালক তাদের নিজস্ব এলাকায় অবস্থান করছেন। কেউ সিএনজি নিয়ে রাস্তায় বের হননি।’
বেলা ১১টার দিকে প্রেসক্লাবে সবার জড়ো হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
সাত দফা দাবিগুলো হলো, কথায় কথায় গাড়ি রেকারিং ও জেল-জরিমানা করা যাবে না, কারাবন্দি সব সিএনজি ও অটোরিকশা চালককে অবিলম্বে মুক্তি দিতে হবে, যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা দ্রুত চালকদের মাঝে বিতরণ করতে হবে। এ ছাড়া সরকার-নির্ধারিত ২৪ ঘণ্টায় ৯০০ টাকা জমা শ্রমিকদের স্বার্থে পুনর্বিবেচনা করতে হবে, পার্কিংয়ের ব্যবস্থা না করে কোনো নো-পার্কিং মামলা করা যাবে না, ইকোনমিক লাইভ বৃদ্ধি করা গাড়ি জমায় ৬০০ টাকা নিতে হবে এবং শ্রম আইন মতে সব চালককে নিয়োগপত্র/পরিচয়পত্র দিতে হবে।
গতকাল শনিবার ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 