হৃতিকের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া
মাত্র ২২ বছর বয়সে বলিউডে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। একে একে প্রথম সারির সব নায়কদের সঙ্গে জুটি বেঁধেছেন। এবার জুটি বাঁধতে চলেছেন হার্টথ্রুব নায়ক হৃতিক রৌশনের সঙ্গে।
বলিউডে জোর গুঞ্জন, ‘আশিকি-থ্রি’তে হৃতিকের নায়িকা হচ্ছেন আলিয়া।
প্রথমে নাকি এই ছবির অফার পেয়েছিলেন সোনম কাপুর। কিন্তু সময় সমস্যায় পিছিয়ে যান নায়িকা। পরিচালকের দ্বিতীয় পছন্দ ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু হৃতিক নাকি কঙ্গনার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ নন। তাদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল বলিউডে। সে কারণে কঙ্গনাও বাদ পড়েন এই ছবি থেকে।
এরপর অফার আসে আলিয়ার কাছে। আর তাতে নাকি একবারেই রাজি হয়েছেন মহেশ-কন্যা। সত্যিই যদি এই ছবিতে আলিয়া অভিনয় করেন তবে নতুন এক জুটিকে দর্শকরা পর্দায় পাবেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 