নিঃশর্ত ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী
প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থা নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেছেন। আবেদনে তিনি স্বশরীরে হাজিরার জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে এ আবেদন করেন খাদ্যমন্ত্রী। তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ জামায়াত নেতা মীর কাসেম আলীর রায়ের দিনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেন। আগামীকাল ১৫ মার্চ তাদের স্বশরীরে হাজির হওয়ার কথা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 