News Bangla 24 BD | দুর্নীতি মামলা: মির্জা আব্বাসের জামিন স্থগিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি মামলা: মির্জা আব্বাসের জামিন স্থগিত


দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এর ফলে বিএনপির এ নেতার জামিনে মুক্তি প্রক্রিয়া আপাতত আটকে গেল।

জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি ‍সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুদককে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

এ ছাড়াও নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আব্বাস। দুদকের মামলায়ও ৯ মার্চ মামলায়ও বুধবার তাকে জামিন দেন হাইকোর্ট।

কিন্তু জামিন স্থগিত চেয়ে দুদক আবেদন করলে গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি ১৪ মার্চ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সেই নির্ধারিত দিনে আপিল বিভাগ তার জামিন স্থগিতের আদেশ দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ