News Bangla 24 BD | বিয়ে করলেন গায়িকা আকৃতি কক্কর - News Bangla 24 BD
News Head

অবশেষে বিয়ে করলেন গায়িকা আকৃতি কক্কর। গত ৮ মার্চ পরিচালক চিরাগ আরোরার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। সম্প্রতি টুইটারে বিয়ের ছবি শেয়ার করে গায়িকা সকলকে বিয়ের বার্তা জানান। জয়পুরে এক বিলাসবহুল অনুষ্ঠানে তাঁর বিয়ে হয়। রাজস্থানের ট্র্যাডিশনাল গয়নায় ঘাগরা চোলিতে সেজেছিলেন তিনি।

আকৃতি জানিয়েছেন, ‘মা আর আমি বিয়ের শপিং করেছি। মা’র পছন্দে সবসময়ই আমার আস্থা রয়েছে।’

আপাতত কেরিয়ার থেকে দিন কয়েকের ব্রেক নেবেন বলেও জানান আকৃতি। কারণ বরের সঙ্গে হনিমুনে যাচ্ছেন। তবে সেটা কোথায় তা খোলসা করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ