News Bangla 24 BD | পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান


বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন ড. আতিউর রহমান।

মঙ্গলবার সকালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিস্তারিত বলা হবে বলে জানিয়েছে কার্যালয় সূত্র।

এর আগে মঙ্গলবার সকালে গুলশানে গভর্নর হাউজে অপেক্ষমাণ সাংবাদিকদের ড. আতিউর রহমান বলেন, ‘নৈতিক কারণে আমি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত আছি। এরই মধ্যে আমার পদত্যাগপত্র তৈরি করে ফেলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তার হাতে আমি পদত্যাগপত্র তুলে দেব।’ এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সকালে তার কার্যালয়ে যান আতিউর রহমান।

ড. আতিউর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর ড. আবুল কাশেমকে।

এদিকে, আতিউর রহমান গভর্নরের পদ থেকে পদত্যাগ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ডাকা দুপুরের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ