‘এ বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি’
২০১৬ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে একটি সংগঠন। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এই দাবিটি জানিযেছে অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ পরীক্ষা শিক্ষার্থীদের আদৌ কল্যাণ বয়ে আনছে না। বরং এ পরীক্ষার জাঁতাকলে পিষ্ট হয়ে কোমলমতি শিশুরা যেন বনসাই হয়ে বেড়ে উঠছে। পরীক্ষার নামে শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এই পরীক্ষা শিশুদের দিচ্ছে অপ্রয়োজনীয় একটি সনদ। এ ছাড়া এ পরীক্ষার সুযোগে ‘কোচিংবাজ’ শিক্ষকেরাও বেপরোয়া হয়ে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চালু হয়েছে বাধ্যতামূলক কোচিং। সংগঠনটি মনে করে এ পরীক্ষাটি মূল্যহীন। এ জন্য তারা চলতি বছর থেকে এ পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করারও দাবি জানানো হয়। এসব দাবিতে তাঁরা কয়েক দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত স্কুলে স্কুলে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, ২৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ২ এপ্রিল এ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি জিয়াউল কবির।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 