বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন প্রাক্তন অর্থসচিব ফজলে কবির। তিনি বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার দুপুরে পদ্ম সেতুতে রেলওয়ে লাইন সংযোগসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে ঢোকার আগে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী রাইজিংবিডিকে জানান, ফজলে কবির বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে অর্থমন্ত্রী তার সঙ্গে মোবাইলে কথা বলে তাকে গভর্নর নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেন। আগামী ১৮ মার্চ ফজলে কবির দেশে ফিরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন। এর আগে আজ মঙ্গলবারই তার নিয়োগ চূড়ান্ত হয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও এরপর গভর্নর ড. আতিউর রহমানের ভূমিকা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তবে পরে সেটি বাতিল করা হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন করায় এবং আজ ড. আতিউর রহমান গভর্নরের পদ থেকে পদত্যাগ করায় সংবাদ সম্মেলনের প্রয়োজন নেই। তাই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 