ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. আবুল কাশেম বলেছেন, ফিলিপাইনের রিজাল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত অর্থ থেকে গত মাসে হ্যাকাররা ৮০ মিলিয়ন ডলার লোপাট করে। সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এই অর্থ সরানো হয় ফিলিপাইন ও শ্রীলঙ্কার ব্যাংকে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার মাঝপথে আটকানো গেলেও ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাটি সিটির জুপিটার স্ট্রিট শাখার পাঁচটি অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া ৮ কোটি ডলার ক্যাসিনো হয়ে হংকংয়ে পাচার হয়ে যায়। এ ঘটনায় ফিলিপাইনের দুর্নীতিবিষয়ক সিনেট কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অর্থ পাচারের ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ব্যাংকের মাকাটি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপকসহ ছয় ব্যক্তি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 