News Bangla 24 BD | বিএনপির কাউন্সিলে শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

বিএনপির কাউন্সিলে শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ


বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছে দলটি।
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।
এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল আউয়াল শামীম ও জি এম মাসুদুল হাসান।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন এবং যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান।
আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, ‘ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে আমাদের চেয়ারপারসনের তরফ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আশরাফ সাহেবকে দাওয়াত দেয়ার জন্য এখানে এসেছি। আমরা আশা করি, বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি সমুন্নত রাখার স্বার্থে, আমাদের কাউন্সিলে তাদের প্রতিনিধি পাঠিয়ে বা তারা নিজেরা গিয়ে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাবেন।’
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘সরকার বিএনপির কাউন্সিল অধিবেশনের জন্য সর্বাত্মক সহায়তা করছে। আমাদের আমন্ত্রণ জানানোয় তাদের ধন্যবাদ। আমাদের কোনো প্রতিনিধি বিএনপির কাউন্সিলে যাবেন কি না, এটা দলীয় বৈঠকে ঠিক করা হবে।’
১৯ মার্চ শনিবার বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ