News Bangla 24 BD | ঐশ্বর্য আউট, সোনম ইন! - News Bangla 24 BD
News Head

একটি নামি জুয়েলারি সংস্থা নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরের পদ থেকে সরিয়ে দিল বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। ব্র্যান্ড প্রোমোশনে অভিষেক পতœীর জায়গায় তারা চুক্তিবদ্ধ হয়েছে নিরজা গার্ল সোনম কাপুরের সঙ্গে। ঐশ্বর্যকে সরানো হলেও, অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে ওই সংস্থার গাঁটছড়া বাঁধাই থাকছে। এখনও তাঁরা ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।

গত ৩ বছর ধরে ওই জুয়েলারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে, সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ‘গত ৩ বছর ধরে আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য ও একে একটি ন্যাশনাল ব্র্যান্ড হিসেবে তুলে ধরার জন্য ঐশ্বর্য রাই বচ্চনকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি সোনম কাপুরকে। আমরা আশা করি স্টাইল আইকন হিসেবে তাঁর ইমেজ ও জনপ্রিয়তা এই সংস্থাকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবেন।’

এই জুয়েলারি সংস্থার অন্যান্য অ্যাম্বাস্যাডররা হলেন নাগার্জুন, প্রভু দেবা, শিবরাজ কুমার ও মঞ্জু ওয়ারিয়র।

এ বিভাগের অন্যান্য সংবাদ