বলি-পাড়ায় নতুন লড়াই । কৃশ বনাম কুইন। হাতিয়ার ‘মিথ্যা অভিযোগ’, ‘হুমকি’। অনেকদিন ধরেনেই মিডিয়া টু সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করছেন কঙ্গনা ও হৃতিক। কিন্তু এবার এই জলঘোলা এগিয়ে গেল আরও এক ধাপ। একে-অপরের নামে নোটিশ পাঠালেন নায়ক-নায়িকা। অবাক হলেও এটাই সত্যি!
হৃতিককে প্রকাশ্যে নিজের ‘প্রাক্তন’ বলে সম্বোধন করায়, অভিনেত্রীকে মাসখানেক আগেই অভিনেতার কড়া আক্রমণের মুখে পড়তে হয়। ‘কুইন’কে সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষমা চাওয়ার কথা বলেন হৃতিক। কিন্তু কঙ্গনা জানান তিনি নাকি এরকম কিছু বলেনই নি। এতেই ক্ষেপে আগুন ছোটা রোশন আইনি নোটিশ পাঠাল কুইনকে।
এই আইনি নোটিসের পাল্টা কঙ্গনাও একটি আইনি নোটিস পাঠিয়েছেন হৃতিককে। সেখানে তিনি অভিযোগ করেছেন হৃতিক তাঁকে হুমকি দিচ্ছে। কঙ্গনা আরও বলেন, সেই সাক্ষাৎকারে তিনি কোথাও হৃতিকের নাম উল্লেখ করেননি। কাজেই মানহানির প্রশ্নই নেই।
সব মিলিয়ে বলিপাড়ায় কুইন বনাম কৃশ যুদ্ধ এখন বেশ মুখরোচক হয়ে উঠেছে।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 