হার্ট অ্যাটাকের মারাত্মক ঝুঁকির কারন ব্যথানাশক ওষুধ
হার্ট অ্যাটাকের মারাত্মক ঝুঁকির কারণে বাজার থেকে ভায়োক্স নামক ব্যথানাশক ওষুধ প্রত্যাহার করা হয়েছে বেশ আগে। এবার বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, শুধু ভায়োক্স নয়, দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার আইব্রুফেন অথবা ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় ব্যথানাশক সেবনেও হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। নন স্টেরয়ডাল পেইন কিলার হিসাবে পরিচিত এসব ওষুধের শুধু হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তাই নয়, স্ট্রোক অথবা রোগীর মৃত্যুঝুঁকিও অনেক বেশি। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ট্রায়াল সার্ভিস ইউনিটের গবেষক কলিন বেইজেস্ট উল্লেখ করেছেন ফক্সিবল, আইব্রুফেন ও ডাইক্লোফেনাক ওষুধের একই ধরনের ক্ষতি হয়। তবে পেশির ব্যথায় স্বল্পমাত্রায় এ ধরনের ওষুধের তেমন ঝুঁকি নেই বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে ব্রিটেনের ওয়ার্ন উইক বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মাকোলজির প্রফেসর ড. ডোনাল্ড সিঙ্গারের অভিমত : ব্যথানাশক নিয়ে গবেষণায় যে বার্তাটি দেয়া হয়েছে তা হচ্ছে রোগী ও চিকিত্সকদের শক্তিশালী ব্যথানাশক সেবন ও ব্যবস্থাপত্র দেয়ার আগে এর ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে ভাবা উচিত। আর ডাক্তারদের উচিত সব ধরনের ব্যথানাশক ওষুধ সম্পর্কে ব্যবস্থাপত্র দেয়ার সময় এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে রোগীদের অবহিত করা। যদিও বেশিরভাগ চিকিত্সক এ কাজটি করেন না।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন 