News Bangla 24 BD | আইটেম গানে শাহরুখ-সানি! - News Bangla 24 BD
News Head

নানা রকম সমালোচনা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা ঠিকই তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওন। তবে এখন পর্যন্ত বলিউডের প্রথম সারির কোনো তারকার সঙ্গে পর্দায় দেখা যায়নি তাকে। শোনা যাচ্ছে, এবার সানিকে পর্দায় দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে।

শাহরুখ খান অভিনীত রাইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। শুধু তাই নয়, সানির সঙ্গে গানের তালে পা মেলাবেন শাহরুখ খানও। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

কিছুদিন আগে বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট আমির খান জানিয়েছিলেন, সানি লিওনের সঙ্গে অভিনয় করতে কোনো আপত্তি নেই তার। তবে এক ধাপ এগিয়ে শাহরুখ এবার হাজির হচ্ছেন সানির সঙ্গে।

অবশ্য এর আগে রাইস সিনেমায় আইটেম গানে সানির পারফর্মের বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

রাইস সিনেমায় মোট গান রয়েছে পাঁচটি। গানগুলোর কম্পোজ করেছেন রাম সম্পদ, ফাইজান হোসেন এবং অ্যাগনেল রোমান। রাহুল ডোলাকিয়া পরিচালিত রাইস সিনেমা মুক্তি পাবে অাগামী ঈদুল ফিতরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ