News Bangla 24 BD | অমিতাভ বললেন, বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head

অমিতাভ বললেন, বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ


বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নাকি বাংলাদেশের তরুণ ব্রিগেডকে যতই দেখছেন, ততই মুগ্ধ হচ্ছেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গে করে দিয়েছেন ভবিষ্যদ্বাণী। তিনি বলেছেন, কয়েক বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ।
শুধু তাই না, বিশ্বের যে প্রান্তেই মাশরফিরা খেলুন না কেন, সেই ম্যাচ তিনি দেখবেনই।
বাংলাদেশের গণমাধ্যমে অমিতাভ বলেন, “যে প্যাশান নিয়ে মুস্তাফিজুর, সাকিবরা বাইশ গজে নামছেন, তাতে মোহিত হয়ে যেতে হয়। এই ভাবে খেললে সে দিন আর বেশি দেরি নেই, যে দিন বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ।” আইপিএলের দৌলতে সাকিবের খেলা দেখেছেন আগেই। সিনিয়র বচ্চন উচ্ছ্বসিত মুস্তাফিজুরকে নিয়ে। আর অসাধারণ বলেছেন শাকিব আল হাসানকে। বাংলাদেশকে শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ।

এ বিভাগের অন্যান্য সংবাদ