ঘুরে দাঁড়াতে পারবে না বিএনপি : ওবায়দুল কাদের
কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা ১১টায় আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী যখন আশুলিয়ায় এমন বক্তব্য দিচ্ছিলেন তখন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল চলছে।
মন্ত্রী আরো বলেন, ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহ্বান করেছে তাতে ঘুরে দাঁড়ানোর কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেহেতু নেতৃত্বে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভবনাও নেই।’
বিএনপির কাউন্সিল করতে কোন বাধা দেয়া হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, বাধা দিলে বিএনপি তাদের কাউন্সিল করতে পারতো না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়াদী উদ্যানও তাদের বরাদ্দ দেয়া হয়েছে। বিএনপি আগুন সন্ত্রাসের রাজনীতি করে বলেই তাদের কাউন্সিলে এবার কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 