বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করা হবে: খালেদা
বিএনপি ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।
খালেদা জিয়া বলেন, ‘ভিশন ২০৩০’ নামে একটি পরিকল্পনার খসড়া তৈরি করেছে বিএনপি। এ পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করা। একই সঙ্গে দেশের মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলারে উন্নীত করা। এ ছাড়া প্রবৃদ্ধির হার বাড়িয়ে তার সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করা হবে দেশ।
তিনি বলেন, বাঙালি জাতির বর্তমান সংকটে আর ভবিষ্যৎ অন্ধকারে-অনিশ্চয়তায়। এসব অনিশ্চয়তা ও অন্ধকার দূর করবে বিএনপি। এই কাউন্সিলের মাধ্যমে দেশকে আলোয় নিয়ে যেতে দিকনির্দেশনা দেওয়া হবে।
খালেদা জিয়া বলেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সমন্বিত পরিকল্পনার অভাবে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাচ্ছি। একমাত্র বিএনপিই পারে ইতিবাচক ধারায় জাতিকে সামনে এগিয়ে নিতে।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সব সাংবিধানিক ও আধাসাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা হবে। একই সঙ্গে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে পুনর্গঠনের মাধ্যমে সুষ্ঠু সেবা নিশ্চিত করা হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 