ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
রাজধানীর মুগদা হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা, ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে।
মা ও কন্যা নবজাতকের মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ নিজেদের আড়াল করতে সরে পড়ছেন বলেও তারা অভিযোগ করেন।
সোমবার সকাল ১০টার দিকে মুগদা থানা-পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 