News Bangla 24 BD | স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও বৃত্তি পাবে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও বৃত্তি পাবে


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও বৃত্তি পাবে। এজন্য ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা রয়েছে। আইন সংশোধনের পর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।’

এছাড়া বৈঠকে ‘জাতীয় শিল্পনীতি, ২০১৬’ অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ‘সেনানিবাস আইন, ২০১৬’ এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও তা অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খসড়া আইনটি আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপন করতে বলেছে মন্ত্রিসভা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ