দেশবাসী আর কোনো ব্যর্থ শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না– জিএম কাদের
দেশবাসী আর কোনো ব্যর্থ শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না বলেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনগণের ভরসার প্রতীক জাতীয় পার্টির জিএম কাদের।তারা জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের উন্নয়ন সমৃদ্ধির যুগ ফিরে পেতে চায়।
সোমবার দুপুরে রাজধানীতে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার¡ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতা কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানের সময় বক্তব্যেকালে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সু-শাসন ও সমৃদ্ধি দিয়েছে, আগামীতেও গোটা জাতিকে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিতে পারে। তাই জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. এস.ডি রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান সভায় আরো বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার, শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নূরু, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, অ্যাডভোকেট আলতাফ আলী এমপি, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, এনাম জয়নাল আবেদীন ও আব্দুস সাত্তার গালিব প্রমুখ।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী 