News Bangla 24 BD | ইসলাম ধর্ম জঙ্গিবাদকে সমর্থন করে না..প্রধানমন্ত্রী শেখ হাসিনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইসলাম ধর্ম জঙ্গিবাদকে সমর্থন করে না..প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বিশ্বের অনেকে ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। কিন্তু আমি উচ্চকণ্ঠে বলেছি এবং বলবো ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম জঙ্গিবাদকে সমর্থন করে না। এসময় জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা একজন সত্যিকারের মুসলমান ছিলেন। ইসলামের কল্যাণে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন এদেশে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, সে ব্যবস্থাও করেন। বায়তুল মোকাররম মসজিদ আমাদের জাতীয় মসজিদ। এ মসজিদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রকল্প নিয়েছে। সৌন্দয্য বর্ধন, এভিনিউ নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা খুব কম সময়ই ক্ষমতায় থেকেছেন। এই স্বল্প সময় তিনি দেশ থেকে মদ-জুয়াসহ সকল গর্হিত ও ইসলামবিরোধী কর্মকাণ্ড নিষিদ্ধ করে গেছেন। ইসলাম প্রচার ও প্রসারে কাজ করে গেছেন তিনি। তার কল্যাণেই বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। সেজন্য তিনি বোর্ড তৈরি করে দিয়েছেন। তিনি এ শিক্ষা প্রসারে ভাতার ব্যবস্থা করেছেন। বিশ্ব ইজতেমার ভেন্যু নির্ধারণের প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশে তা আয়োজনের বিষয়টিও জাতির পিতা নিশ্চিত করে গিয়েছিলেন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ