News Bangla 24 BD | বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা


বাংলাদেশ ব্যাংক ভবনে সাংবাদিকদের ঢুকতে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন নতুন গভর্নর ফজলে কবির।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে সংবাদকর্মীদের যাতায়াত বন্ধ করা হয়। আর আজ বুধবার সব বিভাগের জন্য এই কড়াকড়ি আরোপ করা হলো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ”অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেব।”

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।

সাইবার আক্রমণে অর্থ লোপাটের ঘটনা প্রায় এক মাস চেপে রাখায় সমালোচনার মধ্যে পড়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। প্রবল চাপের মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। দুই ডেপুটি গভর্নরকেও অপসারণ করা হয়।

এরপর সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে নতুন গভর্নর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ