News Bangla 24 BD | বিভিন্ন ক্ষেত্রে গুণীদের সম্মান জানাতে চাই: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে গুণীদের সম্মান জানাতে চাই: প্রধানমন্ত্রী


আজ বৃহস্পতিবার দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীকে স্বাধীনতা পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে যারাই অবদান রাখবে তাদেরই সম্মানিত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই যে যেখানে সামাজিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, সাহিত্য ও সংস্কৃতির জগতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন- আমরা তাদের সম্মান জানাতে চাই।’

আলোচনার বাইরে থাকা গুণীদের সম্মান জানানোর আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখনও গ্রাম-বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছেন, তাদের খবরও আমরা হয়তো পাই না।’

এ সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতেই সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মরহুম মৌলভী আসমত আলী খান এবং বস্ত্র ও পাটমন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামাণিককে পদক দেয়া হয়।

এছাড়াও ভাষা আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশিষ্ট ব্যক্তিদের ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ