News Bangla 24 BD | বুধবার খুলছে মগবাজার মৌচাক ফ্লাইওভার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বুধবার খুলছে মগবাজার মৌচাক ফ্লাইওভার


মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা হলিফ্যামিলি অংশ আগামী বুধবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন। এতথ্য জানিয়েছেন মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের পরিচালক নাজমুল আলম। উদ্ধোধনের সময় উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মেয়র (উত্তর ও দক্ষিণ), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, শ্যামা প্রসাদ অধিকারীসহ মন্ত্রীপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উল্লেখিত অংশের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন স্থাপন করা হচ্ছে সড়ক বাতি।

ফ্লাইওভারের সৌন্দর্য বাড়ানোর জন্য রংচুনের কাজ দ্রুত চলছে। সব মিলিয়ে গাড়ি ওঠা-নামার জন্য পুরোপুরি প্রস্তত সড়কটি। তবে উড়াল সড়কটির নিচের রাস্তা এখনও মেরামত কাজশেষ করতে পারেনি। উড়াল সড়কটি নির্মাণের সময় সড়কে পড়া কংক্রিটের স্তুপ এখনও রয়ে গেছে অনেক স্থানে এসব সরানোর কাজ চলছে। যদিও নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন,যথাসময়ে নিচের রাস্তাটিও মেরামত করে দেবেন তারা। মগবাজার মৌচাক উড়ালসড়কের কাজ চলছে তিনটি অংশে। আগামী জুনে বাংলামোটর থেকে মৌচাক অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক। আর বাকি অংশ উন্মুক্ত করে দেওয়া হবে ডিসেম্বরে। মগবাজার-মৌচাক ও মৌচাক-হাজিপাড়া-কাকরাইল পর্যন্ত বিস্তৃত উড়াল সড়কটির কাজ শুরু হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের নভেম্বরে।

তবে নানা জটিলতায় সময় মতো কাজ শেষ করা করতে পারেনি। পরে দুই দফা সময় বাড়ায় সরকার। গত ২৬ মার্চ উদ্ধোধনের তারিখ নিদ্ধারিত থাকলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সময় পরিবর্তন করে ৩০ মার্চ উদ্ধোধন করার কথা জানানো হয়েয়ে। গতকাল নিরাপত্তা নিয়ে সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তূ দুই সিটির প্রতিনিধি আইন শৃংঙ্খলাবাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারতের সিমপ্রেকস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান সিমপ্লেক্স নাভানা জেভি এবং চীনা প্রতিষ্ঠান দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পাানি-এমসিসিসি ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন এই সড়কটি নির্মাণে কাজ করছে। চার লেনের এই উড়ালসড়কে উঠানামার জন্য তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলি ফ্যামিলি হাসপাতাল) বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়ে লুপ বা র‌্যাম্প রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ