News Bangla 24 BD | ট্রেনে যাত্রীর বেল্টে ২০ লাখ টাকার স্বর্ণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে যাত্রীর বেল্টে ২০ লাখ টাকার স্বর্ণ


ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঁচটি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। সোমবার সকালে তাকে আটক করা হয়।

আটক ওই যাত্রীর নাম পলাশ (২২)। বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা এক্সপ্রেসের ট্রেনে তল্লাশি করে তার (পলাশ) বেল্টের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি স্বর্ণ চোরাচালানের মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ