News Bangla 24 BD | তনুর লাশ উত্তোলনের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের এ আদেশ দেন আদালত। ফলে হত্যাকাণ্ডের ৮ দিন পর তনুর লাশ কবর থেকে তোলা হবে।

সোমবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম জয়নাব বেগম এ আদেশ দেন।

এর আগে তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনজুর আলমের তনুর মরদেহ ‍পুনঃময়নাতদন্তের আবেদন করেন।

তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে পুনরায় ময়নাতদন্ত করা প্রয়োজন। আদালত কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশের পর দুই দিনের মধ্যে লাশ উত্তোলন করা হবে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তনু হত্যার আটদিন অতিবাহিত হলেও হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় প্রতিদিনের মতো সোমবারও কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্নস্থানে ছাত্র-জনতার প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত ছিল। এ ছাড়া হত্যার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ