ইউপি নির্বাচন : দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউপিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ২ হাজার ৬৬২ জন। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সংখ্যা ৬ হাজার ৪৯৮ জন এবং সাধারণ মেম্বার প্রার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৯ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে রয়েছে ২০ জন পুলিশ ও আনসার সদস্য।
প্রসঙ্গত, প্রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। মোট ৬ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশের ৪৭ জেলার ৬৩৯টি ইউপিতে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 