সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার থেকে
সিলেটে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে শনিবার। সকাল ১১ টার দিকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) মহাপরিচালক কবির বিন আনোয়ার।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ উদ্ভাবনী মেলাটি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্টিত হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যায় ৭ টা পর্যন্ত চলবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এছাড়াও মেলাতে আগত দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
মেলায় বিষয়ভিত্তিক ৪টি (সরকারি ই-সেবাসমূহ, শিক্ষা, ই- কমার্স ও তরুণ উদ্ভাবক- প্রদর্শনী ও প্রতিযোগিতা) প্যাভিলিয়নের মাধ্যমে ই-সেবা ও উদ্ভাবনী কার্যক্রমসমূহ প্রদর্শনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, তরুণ উদ্ভাবকদের নিয়ে ‘সলভ এ থন’ প্রতিযোগিতা ও সেমিনার থাকবে।
পরের দিন রবিবার মেলাটি সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ 