News Bangla 24 BD | উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক : উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর ইউল্যাব ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর) যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মোর্তজা। এতে বিশ্ববিদ্যালয়ের ৩০ জনের বেশি শিক্ষক অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে শামসাদ মোর্তজা বলেন, এআইয়ের যুগে মানুষের নিজস্ব সক্ষমতা ও নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। এআইয়ের দাস হওয়া যাবে না, বরং এটিকে কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। দ্রুত বদলে যাওয়া শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। প্রশিক্ষণের প্রথম অধিবেশনের বিষয় ছিল ‘টিচিং উইথ এআই: পেডাগজিক্যাল শিফটস, পসিবিলিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন হায়ার এডুকেশন’। সেশনটি পরিচালনা করেন ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক ইরাম মেহরিন। অধিবেশনে উচ্চশিক্ষায় এআইয়ের প্রভাব, এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং শ্রেণিকক্ষে এআই ব্যবহারের নৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের জন্য ‘ফ্যাক্ট বনাম মিথ’ শিরোনামে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজের আয়োজন করা হয়। সেখানে এআই নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণা ও ভুল ধারণা তুলে ধরা হয়।
এ ছাড়া জেনারেটিভ এআই টুলের ব্যবহার, ক্লড ও নোটবুকএলএমের তুলনামূলক আলোচনা এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারিক দিকও উপস্থাপন করা হয়। শিক্ষকরা আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং শিক্ষাক্ষেত্রে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ইউল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ চলবে। এতে এআইভিত্তিক শিক্ষা-প্রযুক্তি, একাডেমিক কনটেন্ট ও মিডিয়া প্রডাকশন, লার্নিং অ্যানালিটিকস, গবেষণা, একাডেমিক লেখালেখি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আরও কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ