News Bangla 24 BD | তনু হত্যার ১২ দিন পর ঘটনাস্থলে সিআইডি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তনু হত্যার ১২ দিন পর ঘটনাস্থলে সিআইডি


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ১২দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ, ডিবি কোন ক্লু বের করতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) ড. নাজমুল করিম খান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিমসহ সিআইডির একটি দল ময়নামতি সেনানিবাস এলাকায় যেখানে তনু হত্যার ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেন। এ সময় পার্শ্ববর্তী দুইটি গ্রাম বদুউর ও করিমবাগ এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মামলার অগ্রগতি বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, ‘মামলার যাবতীয় নথি হাতে পেলাম মাত্র, এখনও ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদনসহ মামলার রহস্য উদঘাটনে আমাদের অনেক দূর যেতে হবে। মামলার অগ্রগতির বিষয়ে মন্তব্য করার মতো কোন উপাদান আপাতত আমাদের হাতে নেই।’ এরআগে মামলা বুধবার মামলার সকল নথি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সিআইডির নিকট হস্তান্তর করার পর সিআইডি আনুষ্ঠানিকভাবে মামলা তদন্তে তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধারের পর ঘটনা তদন্তে র‌্যাব, পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নামে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নিকট হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ